
প্রকাশের সময় 08/07/2024
পূর্বধলা থানা পুলিশ রবিবার বিকালে দূর্গাপুর শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে পাচার কালে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।
প্লোপূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম সন্ধ্যায় সাংবাদিকদের জানান, ভারতীয় চোরাচালানকৃত চিনি বালির নীচে লুকিয়ে ময়মনসিংহ নিয়ে যাওয়া হচ্ছে, এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রবিবার বিকালে দূর্গাপুর শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় অভিযান চালিয়ে হলুদ রংয়ের একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করে বালুর নীচ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ এবং চিনি পাচারের সাথে জড়িত থাকায় দুই চোরাকারবারিকে আটক করে। আটককৃত চোরাকারবারিরা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের পুত্র রনজিত ঘোষ (৫২) ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পোদ্দার বাড়ী গ্রামের মোঃ আব্দুল গফুরের পুত্র গোলাম মোস্তফা (৩১)।
আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলমান রয়েছে।
এ কে এম আব্দুল্লাহ্ 









