Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালিয়াজুরীর আওয়ামীলীগের সভাপতিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার

প্রকাশের সময় 01/08/2025

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা আ’লীগ সভাপতি অজিত বরন সরকারকে নাশকতার মামলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অজিত বরন সরকারকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অজিত বরন সরকার নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
তিনি আরো জানান, সরকার বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই খালিয়াজুরী উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাংচুর ও নাশকতার অভিযোগ এনে খালিয়াজুরী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। ক্ষমতার পট পরিবর্তনের পর খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য, বিএনপি নেতা মজনু মিয়া বাদী হয়ে এই নাশকতার মামলাটি দায়ের করেন। মামলার স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ১৮৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এই মামলার ৫ নম্বর আসামী হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরন সরকার। গ্রেফতারকৃত অজিত বরন সরকারকে নেত্রকোনার খালিয়াজুরী থানায় নিয়ে আসা হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

বিশ্ববিদ্যালয়ের পাশে জমি দখলের অভিযোগ সাবেক কমিশনার বাশারের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

খালিয়াজুরীর আওয়ামীলীগের সভাপতিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার

Update Time : ০৪:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫