Dhaka ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় কৃষি প্রতিবেশ, জলবায়ু, ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের সময় 26/03/2024

নেত্রকোনায় কৃষি প্রতিবেশ, জলবায়ু, ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব পরিস্থিতির উপর গণমাধ্যমে প্রতিবেদন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক, সুশীল সমাজ ও ভোক্তাদের নিয়ে বেসরকারী সংস্থা বারসিক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
নেত্রকোনা চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। কর্মশালায় কৃষি প্রতিবেশ, জলবায়ু পরিবর্তন, মাটির গুণাগুণ ও জমির উর্বরা শক্তি রক্ষা, বৈচিত্রময় ফসলের ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস ও নেত্রকোনার সমন্বয়কারী মোঃ অহিদুর রহমান।
কর্মশালায় কৃষি প্রতিবেশ, জলবায়ু পরিবর্তন, মাটির গুণাগুণ ও জমির উর্বরা শক্তি রক্ষা, বৈচিত্রময় ফসলের ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতে গণমাধ্যম কর্মীদেরকে আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারক মহলের উপর চাপ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

বিশ্ববিদ্যালয়ের পাশে জমি দখলের অভিযোগ সাবেক কমিশনার বাশারের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নেত্রকোনায় কৃষি প্রতিবেশ, জলবায়ু, ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Update Time : ১২:৩৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪