Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের সময় 29/11/2025

নেত্রকোনায় যুব সমাজের মধ্যে ডিজিটাল দক্ষতা অর্জন ও আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে ‘ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক  অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার অন্যতম লক্ষ্য হচ্ছে যুব সমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি
ও কর্মসংস্থানের সুযোগ তৈরীর করা। তারেক রহমানের নির্দেশেই আমি  নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার আনোয়ারুল হকের সহধর্মিনী ডাক্তার লুৎফা হোক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মশালা পরিচালনা করেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অঙ্কন পুরকায়স্থ, ট্রেইনার দ্বীপ দে, তৌফিকুল আরাফাত।
প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৫ শতাধিক বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Update Time : ০৪:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫