Dhaka ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানঃ ৯ কেজি গাঁজা, মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় 09/08/2025

সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও একটি নোয়াহ্ মাইক্রোবাস সহ  ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক আজ শনিবার বেলা ১টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নেত্রকোনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন আওরঙ্গজেব জয় এঁর নেতৃত্বে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি টিম ৮ আগষ্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ফঁচিকা বাজারে চেকপোস্ট বসিয়ে সন্দেহ ভাজন একটি নোয়াহ্ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসা ও পাচার কাজে জড়িত মাইক্রোবাস সহ দুই জনকে আটক করা হয়।
আটককৃত মাদক পাচারকারীরা হচ্ছে, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দী গ্রামের নুরু মৃধার পুত্র মহন মৃধা (৩৬) ও একই গ্রামের ছাত্তার চোকদারের পুত্র অপু চোকদার(৩২)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
নেত্রকোনা মডেল থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

বিশ্ববিদ্যালয়ের পাশে জমি দখলের অভিযোগ সাবেক কমিশনার বাশারের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানঃ ৯ কেজি গাঁজা, মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ী আটক

Update Time : ০৮:০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫