প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৬, ৫:২৭ পি.এম
আটপাড়ায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামক এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২১ আগষ্ট) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে।
আটপাড়া থানার এস আই মোঃ ইদ্রিস মৃতের পরিবারের বরাত দিয়ে জানান,
মল্লিক নগর গ্রামের আল আমিনের পুত্র আল মামুন সদ্য অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে বাড়িতে থাকায় অবসর সময়ে পিতা মাতার গরু দেখভাল করে আসছিল।
আজ শুক্রবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই সে গরুর জন্য বাড়ির সামনে ঘাস কাটতে যায়। সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে হঠাৎ একটি বজ্রপাত তার উপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জোবায়দুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাত মৃত শিক্ষার্থীর লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক মৃতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2026 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.