
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা।
আজ ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে ছোটবাজারস্থ বিএনপির দলীয় কার্যলয়ে এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজুসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সবার আগে আমরা আছি আপনার সাথে