Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে নেত্রকোনা জেলা বিএনপি সভাপতি

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৮২০ Time View

প্রকাশের সময় 17/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে সাধারণ ভোটারদের মাঝে যাচ্ছেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচির অংশ হিসেবে তিনি জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় সভা ও কর্মীসভা করছেন।

গতকাল জেলার বারহাট্টা উপজেলার ১নং বাউসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

কর্মী সমাবেশে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, “বিএনপির ৩১ দফা কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, মুক্তি ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। আমরা চাই জনগণের ভোটাধিকার, জনগণের অধিকার ও জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনতে।”

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার সরকারের মূল্যস্ফীতি ও দুর্নীতিতে জনগণ ক্লান্ত। বিএনপি ক্ষমতায় গেলে দেশকে সুশাসন, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পথে ফিরিয়ে আনা হবে। মাঠ পর্যায়ের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে তারেক রহমানের নতুন দিকনির্দেশনা পৌঁছে দেওয়া এবং ভোটারদের আস্থা পুনরুদ্ধার করা।

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু, সাবেক সহ-সভাপতি রহমত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক লক্ষ্মিগন্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল কাদের সুজা, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মুস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ কমলসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

বিশ্ববিদ্যালয়ের পাশে জমি দখলের অভিযোগ সাবেক কমিশনার বাশারের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে নেত্রকোনা জেলা বিএনপি সভাপতি

Update Time : ০৩:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫