প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৯:৪৬ পি.এম
নেত্রকোণায় ৭২ বোতল ভারতীয় বিলাতী মদসহ আটক ১

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭২ বোতল ভারতীয় বিলাতী মদসহ একজনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার সদর উপজেলার রাজেন্দ্রপুর পিডিবি পাওয়ার গ্রিডের পশ্চিম পাশে সাকুয়া-সনুরা রাস্তায় এ অভিযান চালানো হয়।
আটক মোঃ আব্দুল খালেক কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ফারুখ হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ৭২ বোতল ভারতীয় বিলাতী মদ ও ০১টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আটক করা হয়। পরবর্তীতে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আটক আব্দুল খালেকের বিরুদ্ধে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2026 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.