Dhaka ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণার কলমাকান্দায় শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু

প্রকাশের সময় 14/07/2024

নেত্রকোণার কলমাকান্দায় শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর সোয়া ১২টার দিকে কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়নের বড়ইউন্দ গ্রামের গোড়াডোবা হাওরে।

মৃত্যুবরণকারীরা হলেন, মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের সুনীল সরকারের স্ত্রী উজ্জ্বলা সরকার (৫৮) ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশারা গ্রামের রানা সরকারের স্ত্রী জলি সরকার (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন বলেন, শুক্রবার কলমাকান্দা উপজেলার বড়ইউন্দ গ্রামের মোরল বাড়ির গৌর শংকর তালুকদারের শ্রদ্ধানুষ্ঠান ছিল। বিভিন্ন স্থান থেকে আত্মীয় স্বজনেরা ওই অনুষ্ঠানে যোগ দেন।

রবিবার সকাল ৩০-৩৫ জন স্বজন বড়ইউন্দ গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে মধ্যনগরে রওয়ানা দেন। পথে গোড়াডোবা হাওরে নৌকাটির তলায় ছিদ্র দিয়ে পানি উঠে ক্রমশ তলিয়ে যেতে থাকে। যাত্রীদের আর্ত চিৎকারে এ সময় ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি নৌকা এগিয়ে গিয়ে তলিয়ে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। এর মধ্যেই কয়েক জন যাত্রী ওই নৌকাটিতে উঠেন।

কেউ কেউ সাঁতরে তীরে উঠেন। কিন্তু উজ্জ্বলা ও জলি নৌকার ভেতর থেকে আর বের হতে পারেন নি। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌকার ভেতর থেকে দুই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুমন পাল বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই নারী মারা গেছেন।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন বলেন, নৌকা ডুবিতে মারা যাওয়া দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে পুলিশ দুইটি পরিবারের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু

Update Time : ০৯:১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪