Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় আলেম ওলামাদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

প্রকাশের সময় 31/07/2025

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বর্ষীয়ান আলেম আল্লামা আব্দুল হক ও তার প্রতিষ্ঠিত ময়মনসিংহ জেলা
শহরে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান (রহঃ) মাদরাসাকে নিয়ে চলমান সকল ষড়যন্ত্র বন্ধ এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সমূহ মেনে নেওয়ার দাবিতে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১জুলাই) দুপুর ১২ টায় নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডস্থ হেফাজত চত্বরে নেত্রকোনার সচেতন আলেম সমাজ ও ছাত্র জনতা এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের যুগ্ম আহবায়ক মাওলানা দেলাওয়ার হুসাইন, সচেতন আলেমসমাজ পক্ষ থেকে মাওঃ শরিফ উদ্দীন তালুকদার, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব
মাওঃ মাজহারুল ইসলাম, জেলা ইসলামী এক্যজোটের আহবায়ক
মাওঃ আবু সায়েম খান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওঃ গাজী মুহাম্মাদ আবদুর রহীম, শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ্ শফী (রহ:) এর অন্যতম খলিফা মাওঃ আবুল বারী, জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার উস্তাদ মাওঃ নুরুল ইসলাম, জেলা
ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক  মাওঃ মুহাম্মদুল্লাহ নাঈম, সচেতন আলেম সমাজ এর
হাফেজ হাবিবুর রহমান ও মাওঃ আব্দুল লতিফ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, বিগত কয়েক দিন যাবত ময়মনসিংহ অঞ্চলের বর্ষীয়ান আলেম শায়খুল হাদিস আল্লামা আব্দুল হক এবং তার প্রাচীন প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান (রহঃ) কে নিয়ে নোংরা এবং ষড়যন্ত্র মূলক রাজনীতি শুরু হয়েছে। আমরা এই বয়োজৈষ্ঠ্য আলেমের সম্মানহানির তীব্র নিন্দা জানাচ্ছি  এবং তার প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিছু কিছু রাজনৈতিক নেতার প্রভাব বিস্তার করতে দেখতে পাচ্ছি। নেত্রকোনার সকল আলেম সমাজ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বলবো, অবিলম্বে মাদরাসায় পাঠদানের সুস্থ পরিবেশ ফিরিয়ে দিন এবং দল মতের ঊর্ধ্বে উঠে ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিন। তারা আরো বলেন, আল্লামা আব্দুল হক একজন দেশের বয়োজ্যৈষ্ঠ আলেম, সারাদেশে উনার
হাজার হাজার ছাত্র রয়েছে, তিনি হযরত হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, তার অসংখ্য ভক্তবৃন্দ মুরিদান রয়েছে, উনার মত একজন সহজ সরল আলেমকে নিয়ে ষড়যন্ত্র ছাত্র শিক্ষক এবং আলেম সমাজ অনেক কষ্ট পেয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসককে এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ময়মনসিংহ বিভাগের ওলামায়ে কেরাম ময়মনসিংহে জামিয়া ফয়জুর রহমানের উদ্দেশ্য  লংমার্চ করতে বাধ্য হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

বিশ্ববিদ্যালয়ের পাশে জমি দখলের অভিযোগ সাবেক কমিশনার বাশারের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নেত্রকোনায় আলেম ওলামাদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

Update Time : ০৬:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫