
প্রকাশের সময় 10/02/2026
নেত্রকোনা-২ সদর-বারহাট্রা সংসদীয় আসনের সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানিয়দের ভাষ্য মতে, সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ে ৭টি বুথ ছিলো। এরমধ্যে পুরাতন একটি ভবনে বুথ ছিলো ৪টি। ভবনটি পুরাতন হওয়ায় জানালা ভাঙ্গা ও খোলা থাকার কারনে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে আগুন দেয় দুর্বৃত্তরা। বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ, ফ্যান লাইট আগুনে পুড়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে।
Reporter Name 








