
প্রকাশের সময় 06/02/2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার সকালে নেত্রকোনা ২ সদর বারহাট্রা আসনের ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হক এর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান শৈকতের নের্তত্বে যুবদলের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পৌরসভার সাতপাই এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
এ সময় তিনি ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

জাহাঙ্গীর আলম 








