
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এ র্যালিতে অংশ নেন। ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
র্যালিটি জেলা শহরের কালেক্টরেট মাঠ থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং পরস্পরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
র্যালি শেষে শহরের ছোটবাজারস্ত দলীয় কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলায়মান হাসান রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রাসেল মাহমুদ, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি খান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক শাহিল কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি লুরে আলম ফারাস, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম দেলোয়ার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপন খাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল মিয়া প্রমূখ।
সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক।
এ সময় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সবার আগে আমরা আছি আপনার সাথে