প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৫, ৩:২৯ পি.এম
নেত্রকোনার কলমাকান্দায় ট্রাক চাপায় এক শিশু নিহত

নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাক চাপায় নিহত হয়েছে ৯ বছরের শিশু আব্দুল্লাহ।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের পোগলা ইউনিয়নের হীরাকান্দা নামক স্থানে।
নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মেদ এর পুত্র।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার মায়ের সাথে তার নানার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সকালে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বাড়ির বাইরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। আশপাশের লোকজন বিষয়টি দেখে ঘাতক ট্রাক ও এর চালক মাহমুদুলকে(২৫) আটক করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2026 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.