প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৪:২৪ পি.এম
নেত্রকোনার সীমান্তে বিজিবি অভিযানঃ ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জেলার দূর্গাপুর উপজেলার আড়াপাড়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির একটি টহল টিম বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে দূর্গাপুর সদর ইউনিয়নের আড়াপাড়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত মদ বৃহস্পতিবার সকালে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হয়েছে।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2026 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.