নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় নাজমুল হক নামের এক ভূমি দস্যুর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। জোরপূর্বক জমি দখল, হামলা মামলা ভয়ভীতি সহ নানা রকম অপরাধের মূল হোতা এই ভূমি দস্যু নাজমুল । জানা যায়,কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনন্দ পুর গ্রামের আব্দুল মালেকের ছেলে নাজমুল । নানা অপরাধের সাথে সে যুক্ত থাকলেও নাজমুলের ভূমি দস্যুতার অত্যাচারে অতিষ্ঠ নাজিরপুর ইউনিয়নের আনন্দ পুর এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ ভুমিদস্যু নাজমুল বিভিন্ন অজুহাত দেখিয়ে অসহায় পরিবারের জায়গা জমি জবরদখল করা তার প্রতিনিয়ত কাজ। ভুক্তভোগীরা এসবের প্রতিবাদ করতে গেলে প্রতিনিয়ত শিকার হোন নাজমুল গ্যাং কর্তৃক হামলার শিকার।
জানা যায়, ভূমি দস্যু নাজমুলের বিরুদ্ধে ভূমি দস্যুতার উপজেলা সহকারী (ভূমি), থানা ও স্থানীয় চেয়ারম্যানের কাছে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এসব অভিযোগে দেখা যায় নাজিরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয় ।
জানা যায়,বহিস্কৃত হয়েও সে আরও বেপরোয়া হয়ে যায় নাজিরপুর ইউনিয়নে রাজনৈতিক কোন পদ পদবি না থাকলেও রাজনৈতিক প্রভাব দেখিয়ে বিভিন্ন অপরাধ করে আসছে ভূমি দস্যু নাজমুল । তার বিরুদ্ধে এসব অপরাধের একাধিক মামলা ও অভিযোগ হলেও স্থানীয় কিছু প্রভাবশালীর আশ্রয়ে সে আরো বেপরোয়া হয়ে ওঠছে। এমনকি কোন কোন ভুক্তভোগী অসহায় হলে তাদের বাড়ি ছাড়া করার জন্য প্রতিনিয়ত হামলা-মামলা চালিয়ে হয়রানী করে সে । অনেক অসহায় ভুক্তভোগী এই নাজমুল গং এর লোকদের সাথে পেরে উঠতে পারছেনা বলে জানায় অনেক ভুক্তভোগী।
সরজমিনে খোজ নিয়ে জানা যায়, সে এলাকার চিহ্নিত একজন ভূমিদস্যু। বিগত ৫ ই আগস্ট এর পর থেকে এসব কাজ করে আসছে।
আনন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু নাসের মোঃ আব্দুল হক নামের এক ভুক্তভোগী জানান, আমার পূর্ব পুরুষের সম্পত্তি আমদের নামে সব ঠিক আছে এমনকি আমাদের নামে বিএস খতিয়ানও ঠিক আছে। এখন সে এসে বলে এই জায়গা নাকি তার। সে জোরপূর্বক দখল করতে চাই আমাদের জায়গা। তার বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি, এবং এলাকায় শালিসি দরবার করে সে কোন কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আমার জমি আমি ফিরে পেয়েছি।
আরেক ভুক্তভোগী আনন্দ পুর জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রাজ্জাক বলেন, আনন্দ পুরে ভূমি নিয়ে সব ঝামেলা তার নাকি। আমাদের বাড়ির সামনে ১ একর ১৭ শতাংলশ পৈতৃক সম্পত্তি বিগত ৫০ বছর ধরে আমরা ভোগ দখল করে আসছি হঠাৎ এখন আমার জায়গা একটা তার দলবল নিয়ে দখল করতে চায় আমরা বাধা দিতে গেলে আমাদের উপর হামলা করে আমরা আদালতে এবং থানায় মামলা করেছি ও ভারপ্রাপ্ত ডেপুটি স্পিকার মহোদয়ের কাছে আমরা বিচার দিয়েছি। এর অত্যাচার তো আর সহ্য হয় না।
এ ব্যাপারে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জমশেদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নাজমুলের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা শুনেছি সে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেছে এজন্যই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সে যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখব। সে যদি এগুলোর মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা অবনতি করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সবার আগে আমরা আছি আপনার সাথে