প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৬:৪৯ পি.এম
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও কেন্দ্রীয় লাইব্রেরির শুভ উদ্বোধন

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের
বরণ ও কেন্দ্রীয় লাইব্রেরি (অস্থায়ী) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ক্যাম্পাসের স্পোর্টস সেন্টারে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এই নবীনবরণ ও কেন্দ্রীয় লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
নবীন বরণ আয়োজক কমিটির আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সদস্য সচিব ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.আবু সায়েম মোঃ মোহসীন ও বাংলা বিভাগের প্রভাষক নহলি আকাশলীনা এর সঞ্চালনায় নবীনবরণ ও কেন্দ্রীয় লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ খালেদ উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আব্দুল হালিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থীদের পক্ষে সায়মা আক্তার অনুভা, সীমান্ত দে প্রমুখ।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ খালেদ উজ্জামান বলেন, তোমরা স্কুল কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছ। তোমরা ভালো ভাবে পড়াশোনার পাশাপাশি গবেষণায়ও মনোযোগী হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞান অর্জন করে নীতি নৈতিকতা ও মানবিক গুণাবলি সম্পন্ন আলোকিত মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে সবার আগে দেশ। দেশ ও জনগনের স্বার্থে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ৯ বিভাগের ৩ শত ৯০ জন নবীন শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুল ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।
এর আগে অস্থায়ী ক্যাম্পাসে কেন্দ্রীয় লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রখ্যাত ব্যান্ডদল পাঠশালা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের তাক লাগিয়ে দেয়।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2026 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.