
প্রকাশের সময় 21/01/2026
নেত্রকোণায় আওয়ামীলীগের ১৫ সনাতনধর্মাবল্বী নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ মঙ্গল বার (২০ জানুয়ারি) রাতে নেত্রকোণা-২ (সদর–বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা সেচ্ছাসেবকলীগের নিরঞ্জন সরকারের নেতৃত্বে এসব নেতাকর্মী দলত্যাগ করে বিএনপিতে যোগ দেন। দলে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিএনপিতে যোগদানকারী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
বিএনপিতে সদ্য যোগদানকারীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্ব ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আওয়ামিলীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, বিএনপির মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রগতি আরও বেগবান হবে।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, তারেক রহমানের আহ্বানে যারা আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। একাত্তরের চেতনায় বিশ্বাসী হয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশের এই সংকটময় সময়ে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই।
এ কে এম এরশাদুল হক জনি 








