প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১২:৫৭ পি.এম
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই) সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ হল রুমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী।
বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাঃ বিজয় প্রকাশ বিশ্বাস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন,
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডাঃ কৃপানাথ পাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, বেসরকারি সংস্থা সেরা'র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ম্যানেজার কোহিনূর বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ
আলমগীর জাহান ও উপ সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক
মনিরা হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা, তারুণের আশা আকাঙ্খা বাস্তবায়নে সুন্দর আগামী গড়ার লক্ষ্যে জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করে সুখী ও সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব শীল ভূমিকা পালনের আহবান জানান।
অনুষ্ঠানে মাঠ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১১ জুলাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ এবং ১৩ জুলাই সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বালুয়াকান্দা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য স্কুল স্বাস্থ্য শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2026 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.