Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মদনে গরুর ধান খাওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত

প্রকাশের সময় 27/03/2026

গরুর ধান খাওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে।  

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর হাওরে।

নিহত কৃষক বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।

 স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নায়েকপুর গ্রামের মৃত জাহেদ তালুকদারের পুত্র বাচ্চু তালুকদার পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরে জমি বন্ধকি নিয়ে বোরো ধান আবাদ করেন। ইতিমধ্যেই জমিতে ধান পাকতে শুরু করেছে। আর কয়েক দিন পরই এসব পাকা ধান কেটে ঘরে তুলবেন তিনি। কিন্তু গত কয়েক দিন ধরে মাখনা গ্রামের লোকজনের গরু এসে তার জমির ধান খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছিল। বিষয়টি মাখনা গ্রামের লোকজনকে তিনি কয়েকবারই জানিয়ে এর প্রতিকার দাবী করে আসছিলেন। তারপরও মাখনা গ্রামের গরু কর্তৃক তার জমির ধান খাওয়া বন্ধ হচ্ছিল না। বৃহস্পতিবার বিকালে বাচ্চু তালুকদার তার জমিতে গেলে দেখতে পান সব ধান গরু খেয়ে তছনছ করে রেখেছে। তখন তিনি চিল্লাচিল্লি করতে থাকলে মাখনা গ্রামের করিল ইসলামসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। 

বাচ্চু তালুকদার এ ঘটনার প্রতিবাদ করলে এ নিয়ে মাখনা গ্রামের করিল ইসলামের সঙ্গে তার বাকবিতন্ডা শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে বাচ্চু তালুকদারের উপর হামলা চালিয়। ঘটনাস্থলেই মারা যান বাচ্চু তালুকদার।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ হাসনাত জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্চে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

মদনে গরুর ধান খাওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত

Update Time : ০৩:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬