প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১১:১২ পি.এম
শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে নেত্রকোনায় র্যালী ও আলোচনা সভা

শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ ২০-২৫ এপ্রিল উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা সেরা ও গণস্বাক্ষরতা অভিযান এই আলোচনা সভার আয়োজন করে।
বেসরকারি সংস্থা সেরা'র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রকল্প সমন্বয়কারী আলী উছমান এর সঞ্চালনায়
"শিক্ষা বাজেটঃ বাজেটের শিক্ষা" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর কবীর আহাম্মদ, জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, আবু আব্বাছ কলেজের সহকারী
অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক
আলপনা বেগম, প্রধান শিক্ষিকা সাইফুন্নাহার শিউলি, কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শংকর সেন, প্রধান শিক্ষক ফারুক হোসেন, আলতাবুর রহমান ফকির, ব্র্যাকের কর্মকর্তা মোহাম্মদ
খায়রুল ইসলাম ও সেরার এডমিন অফিসার আরিফা আক্তার।
আলোচনা সভায় বক্তারা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে আরো আন্তরিকতা সহিত কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2026 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.