প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৯:২৯ পি.এম
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নবাগত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার,
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ জিপি এডভোকেট মাহফুজুল হক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু প্রমূখ।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2026 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.