Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসমী গ্রেপ্তার

প্রকাশের সময় 25/10/2026

নেত্রকোনা  সদরে এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে এসআরবি।

শনিবার দুপুরে গাজীপুর জেলার বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ আমিনুল ইসলাম (২২) কে গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুরে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে এসআরবি-১৪।

এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, ভিকটিম এবং আমিনুল ইসলাম ইসলামী শরিয়াহ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তাদের বিয়ে রেজিস্ট্রি (কাবিন) করা হয়নি। ভিকটিম অন্তঃসত্বা হওয়ার পর থেকেই আমিনুলসহ অন্যান্য আসামিরা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এবং একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়।

এরই ধারাবাহিকতায়, গত ১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টায় ভিকটিম তার স্বামী আমিনুলের বাড়িতে গিয়ে কাবিন রেজিস্ট্রি করার অনুরোধ জানান। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে। শুধু তাই নয়, আসামিরা ভিকটিম ও তার অনাগত শিশু সন্তানকে খুন করে লাশ গুম করার হুমকিও প্রদান করে। 

এঘটনায় ভিকটিম বাদী হয়ে নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১)/৩০ ধারায় মামলা নং-২৬ রুজু করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় এসআরবি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসমী গ্রেপ্তার

নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসমী গ্রেপ্তার

Update Time : ০৭:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬