Dhaka ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা পশ্চিম নাগড়া মিনি ফুটবল টুর্নামেন্টে সাতপাই স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

প্রকাশের সময় 06/11/2026

নেত্রকোনা পশ্চিম নাগড়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়  সাতপাই স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া থেকে যুব সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলার প্রত্যয়ে নেত্রকোনায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পশ্চিম নাগড়া মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে মোয়াজ্জেম ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতপাই স্পোর্টিং ক্লাব।
আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন পশ্চিম নাগড়া খেলার মাঠে পশ্চিম নাগড়া যুব সমাজ এই টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে।
টুর্নামেন্টের আহবায়ক সাংবাদিক আব্দুর রহমান এর সভাপতিত্বে
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বিগত পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবলার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল খায়ের এবং দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ।
ফাইনাল খেলায় দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। নির্ধারিত সময়ে খেলার ফলাফল নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।
সেখানে মোয়াজ্জেম ফুটবল একাডেমিকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে সাতপাই স্পোর্টিং ক্লাব। প্রিয় দলের জয়ে উল্লাসে মেতে ওঠেন সমর্থক ও দর্শকরা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি পারস্পারিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। নতুন প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়া আয়োজন তরুণ প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আমন্ত্রিত অতিথি ওসি মোহাম্মদ আবুল খায়ের বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া মুক্ত সমাজ গঠনে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তরুণদের মাঠের সঙ্গে সম্পৃক্ত রাখতে পরিবার, সমাজ ও সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সিনিয়র সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ বলেন, তৃনমূল পর্যায়ে সুপ্ত প্রতিভার বিকাশ এবং সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী সংগঠকদের এ ধরনের উদ্যোগ নিলে সমাজ উপকৃত হবে। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকদের মাতিয়ে রাখেন মোঃ সোহেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম টনি, মোবারক হোসেন, আহমেদ তন্ময় এবং আয়োজক কমিটির সদস্য সচিব রকিব মিয়া, সলিম মিয়া, আকাশ, অমিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় পশ্চিম নাগড়া এলাকার ফুটবলের ঐতিহ্যবাহী টাইগার টিমের হয়ে অতীতে মাঠে অবদান রেখে এলাকার সুনাম অর্জনকারী দুই সাবেক ফুটবলারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক কমিটির আহবায়ক সাংবাদিক আব্দুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। প্রতি বছরের ন্যায় এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নেত্রকোনা পশ্চিম নাগড়া মিনি ফুটবল টুর্নামেন্টে সাতপাই স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

নেত্রকোনা পশ্চিম নাগড়া মিনি ফুটবল টুর্নামেন্টে সাতপাই স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

Update Time : ০৯:৩০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬