
প্রকাশের সময় 11/11/2026
দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী নেত্রকোনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জেলা ছাত্রদলের সহসভাপতি অসংখ্য মামলা হামলা ও কারানির্যাতিত নেতা সৈয়দ মোঃ আবু কাউসার বাবুর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
জানা যায়, আবু কাউসার বাবু দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তাঁর অসুস্থতার পেছনে অতীতের পুলিশি নির্যাতনকে দায়ী করা হয়েছে। বর্তমানে তিনি অ্যাভাসকুলার নেক্রোসিস (AVN) অব রাইট হিপ রোগে আক্রান্ত। এ রোগে হিপ জয়েন্টের হাড়ে রক্ত সরবরাহ ব্যাহত হয়ে হাড়ের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁর ব্যয়বহুল অস্ত্রোপচার প্রয়োজন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না তিনি।
এ অবস্থায় সাংবাদিক একে এম এরশাদুল হক জনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবুর চিকিৎসার সহযোগিতা চাইলে নেত্রকোনা জেলার কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয় ছাত্রদলনেতা বর্তমান যুবদলের কেন্দ্রীয় যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক কৃষিবিদ কে এম সানোয়ারের নজরে আসলে তিনি অনেক প্রচেষ্টার পর জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাথে আলাপ করে বাবুর চিকিৎসার ব্যবস্থা করেন অবশেষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের কাছে চিকিৎসা সহায়তার আবেদন করেন আবু কাউসার বাবু। আবেদনের পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন নির্বাহী পরিচালক।
এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ও রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক **অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে আজ ১১ ই নভেম্বর বুধবার বিকালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র সহসভাপতি ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনানের নেতৃত্বে তাঁর চিকিৎসা পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তাঁদের দিকনির্দেশনায় ফাউন্ডেশন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
আবু কাউসার বাবুর দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
এ কে এম এরশাদুল হক জনি 









