Dhaka ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা 

প্রকাশের সময় 22/05/2024

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৯৫টি ভোট কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে চেয়ারম্যান পদে সোমনাথ সাহা আনারস প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোফাজ্জল হোসেন খান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। অপর প্রার্থী এইচ এম খায়রুল বাসার পেয়েছেন ১০ হাজার ৮২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা পালকী প্রতীকে ৪২ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন চশমা প্রতীকে ২৯ হাজার ২৩ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফা ইয়াসমিন হাঁস প্রতীকে ৪১ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›িদ্ব সালমা আক্তার প্রজাপতি প্রতীকে ২১ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন।

মঙ্গলবার রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

গৌরীপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৫৯। নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ১৫ হাজার ৮৫৫ ভোট। বৈধ ভোট ১ লাখ ১৩ হাজার ৬২ টি। বাতিল ভোট ২ হাজার ৭৯৩ টি। প্রদত্ত ভোটের হার ৪১.৩৮%। এ উপজেলা ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ৯৫টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৯ হাজার ৯৪৮ জন।

উপজেলা পরিষদ নির্বাচনে সকল বিজয়ী প্রার্থীদের তাৎক্ষনিক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। এছাড়াও একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য ইউএনও ও অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা 

Update Time : ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪