
প্রকাশের সময় 23/11/2025
নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়েতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।
নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে জামায়াতে ইসলামীর মিডিয়া উইং এর সেক্রেটারি অধ্যাপক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় মত বিনিময় সভায়৷ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাহবুবুর রহমান ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীন।
মতবিনিময় সভায় জেলার ৫ আসনের ৫ জন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া হয়। তারা হলেন, নেত্রকোনা-১ (দূর্গাপুর -কলমাকান্দা) আসনে আবুল হাসেম, নেত্রকোনা -২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে অধ্যাপক মাওলানা এনামুল হক, নেত্রকোনা -৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে অধ্যাপক খায়রুল কবীর নিয়োগী, নেত্রকোনা-৪ (মদন-মোহনগন্জ-খালিয়াজুরী) আসনে আল হেলাল তালুকদার ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে অধ্যাপক মাছুম মোস্তফা।
এ কে এম আব্দুল্লাহ্ 









