Dhaka ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মদনের হাওর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় 24/11/2025

নেত্রকোনা জেলার মদন উপজেলা উপজেলার ফেকনি গ্রামের সামনের হাওর থেকে রবিবার (২৩ নভেম্বর) সকালে দিদারুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দিদারুল ইসলাম উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে।

সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়িতে বসবাস করছিলেন। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দিদারুল ইসলামের ৫ বোন ও ২ ভাই রয়েছে। ভাইদের মধ্যে দিদারুল বড়। চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করে সংসার করছিল। হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গত ৫ মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বাড়িতেই বসবাস করছিল। গতকাল শনিবার বিকেলে দিদারুল বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সকালে ফেকনি গ্রামের হাওরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে য়ায়।

নিহতের চাচাতো ভাই মোবারক হোসেন জানান, দিদারুল দীর্ঘদিন আগে মানসিক ভারসাম্য হারিয়েছে। গত ৫ মাস ধরে উল্টাপাল্টা আচরণ বেশী করছিল। বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো। কিন্তু শনিবার বিকেলে বাড়ির কাউকে কিছু না বলে কোথায় চলে যায়। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুজি শুরু করে।আজ সকালে খবর পেয়ে থানায় এসে দিদারুলের মরদেহ সনাক্ত করি। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। 

এ ব্যপারে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের লোকজন জানিয়েছে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। তাদের মতামত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

মদনের হাওর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Update Time : ১২:৪৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫