Dhaka ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে নিয়ে এনসিপি নেতার কটুক্তির প্রতিবাদে নেত্রকোনায় আলেম ছাত্র জনতার মানববন্ধন

প্রকাশের সময় 29/07/2025

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এনসিপি’র মূখ্য সংঘটক নাসির উদ্দীন পাটোয়ারী নেত্রকোনায় পদযাত্রা সভায় কটুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় বড় বাজার শাহী জামে মসজিদের সামনের সড়কে নেত্রকোনার সচেতন আলেম ও ছাত্র জনতা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী’র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের ১ নং সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজু, হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান, জেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ মিসবাহ্ উদ্দিন  তালুকদার মাসুদ, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা শেখ, খেলাফত মজলিস নেতা মুফতি আব্দুল্লাহ,  খেলাফত আন্দোলন নেতা মাওলানা জাকির হোসেন, ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন, মাওলানা আবরার ফাহাদ, মাওলানা মোতালিব খান, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এনসিপির নেতারা সারা দেশে পদযাত্রার নামে জেলায় জেলায় গিয়ে জনগনের স্বতস্ফুর্ত সমর্থন না পেয়ে সেই জেলার জনপ্রিয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অবমাননাকর কটুক্তি করে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তারা অবিলম্বে নাসির উদ্দীন পাটোয়ারীকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

বিশ্ববিদ্যালয়ের পাশে জমি দখলের অভিযোগ সাবেক কমিশনার বাশারের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে নিয়ে এনসিপি নেতার কটুক্তির প্রতিবাদে নেত্রকোনায় আলেম ছাত্র জনতার মানববন্ধন

Update Time : ০৪:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫