Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রনি খানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় 18/11/2026

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও  দেশকে অস্থিতিশীল করায় প্রতিবাদে নেত্রকোণায় বিশাল
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে  নেত্রকোনা কোর্ট স্টেশন থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এর আগে সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশনে জড়ো হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি তার  বক্তব্যে বলেন, যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় কিংবা লালন পালন করছেন, তারা ভালো হয়ে যান। অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যারা এ কাজ করছেন,  দলের দীর্ঘদিনের নির্যাতিত, পরিক্ষীত নেতাকর্মীরা তাদের কোনদিন ক্ষমা করবে না।
তিনি বিএনপির সেই সব নেতাদের প্রতি হুশিয়ার উচ্চারণ করে ভালো হয়ে যাওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় তিনি এইমূহুর্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহবান জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

আওয়ামীলীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রনি খানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল

Update Time : ০২:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬