
প্রকাশের সময় 16/11/2026
নেত্রকোনা জেলার সদর উপজেলার কাইলাটী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের কমিটিতে না জানিয়ে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দুই ভুক্তভোগী। কমিটি থেকে নাম প্রত্যাহার ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কাইলাটী ইউনিয়ন পরিষদের সামনে এ সংবাদ সম্মেলন করেন তারা ভুক্তভোগিরা।
গত ১১ নভেম্বর প্রকাশিত ৫১ সদস্যের ওই কমিটিতে ৩২ নম্বরে তোফাজ্জল হোসেন এবং ৩৭ নম্বরে ফেরদৌস মিয়াকে সম্মানিত সদস্য করা হয়।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করে তাদের হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রতিকার চাওয়ার পাশাপাশি অবিলম্বে কমিটি থেকে নাম প্রত্যাহারের দাবি জানান তারা।
এ কে এম আব্দুল্লাহ্ 











