Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল

Screenshot

প্রকাশের সময় 21/10/2026

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছে নেত্রকোনার কৃতী ফুটবলার মোঃ ফাহিম হাসান। তার নেতৃত্বে বাংলাদেশ দল গতকাল রাতে আজারবাইজানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে।

ফাহিম হাসানের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নে। ফুটবলের সঙ্গে তার পারিবারিক সম্পর্কও দীর্ঘদিনের। তার বাবা পলাশ মিয়াও ছিলেন একজন ফুটবল খেলোয়াড়। বাবার ফুটবলের প্রতি ভালোবাসা ও অভিজ্ঞতার ধারাবাহিকতায় ছেলে ফাহিমও ফুটবলের মাঠে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ফুটবলার পলাশ মিয়ার ছেলে ফাহিম হাসান বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। তার নেতৃত্বে জাতীয় দলের আজারবাইজান সফরকে ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

নেত্রকোনার লক্ষীগঞ্জ ইউনিয়নের এই তরুণ ফুটবলারের জাতীয় দলের অধিনায়ক হওয়া এলাকার ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। তার এই অর্জন স্থানীয় তরুণদের ফুটবলের প্রতি আগ্রহী হতে এবং খেলাধুলায় নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

ফাহিম হাসান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের জন্য রইল শুভকামনা। দেশের ফুটবলের প্রতিনিধিত্ব করে তারা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বয়ে আনবে—এমন প্রত্যাশা নেত্রকোনাবাসীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল

Update Time : ০১:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬