Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্গাপূজার ছুটি বাড়ল আরও ১ দিন, বাড়ল অনুদানও

প্রকাশের সময় 30/09/2026

২২ অক্টোবর বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দূর্গাপুজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে সাধারণ ছুটি।

আগে ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। তবে প্রধানমন্ত্রী ওই দিনও সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দুর্গাপূজার জন্য ৪ কোটি টাকা চেয়ে ৫ কোটি টাকা অনুদান পেয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। একইভাবে, প্রবারণা পূর্ণিমার জন্য ২ কোটি টাকা চেয়ে ৩ কোটি টাকা অনুদান পেয়েছে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

পূর্বধলায় যুবদল নেতার মামলায় জামায়াতে ইসলামীর ২৫ জন নেতা কর্মী কারাগারে

প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্গাপূজার ছুটি বাড়ল আরও ১ দিন, বাড়ল অনুদানও

Update Time : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬