Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফের মানববন্ধন

প্রকাশের সময় 22/10/2026

নেত্রকোনায় কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) নেত্রকোনা প্রেসক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তৃনমূল সাংবাদিকদের সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) নেত্রকোনা জেলা শাখা  আয়োজিত এ মানববন্ধন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী চলে। এতে সংগঠনের জেলা সাধারন সম্পাদক একে এম  এরশাদুল হক জনির সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল,  এম এম মুখলেছুর রহমান খান,  জেলা প্রেসক্লাবের সহ সভাপতি জাহিদ হাসান,  সংগঠনের জেলা সভাপতি সুজাদুল ইসলাম ফারাস।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, আলিফ হত্যার ঘটনায় তার স্ত্রী আনন্দিতা সাংমা দুর্গাপুর থানায় আটজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফের মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফের মানববন্ধন

Update Time : ০৭:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬