Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি হিলালীর ঐচ্ছিক তহবিলের অনুদান পেলেন অসুস্থ শিল্পী, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্তরা

প্রকাশের সময় 04/07/2026

নেত্রকোণা-৩ ( কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর ঐচ্ছিক তহবিল থেকে অসুস্থ শিল্পী-সাহিত্যিক, দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাবে আয়োজিত প্রয়াত গুণী শিল্পী ও কবি আব্দুল মজিদ তালুকদারের স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জনপ্রিয় বাউলশিল্পী সালাম সরকার, বেতার ও টিভি শিল্পী আবুল বাসার তালুকদার, টিভিশিল্পী দিলবাহার খান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গড়াডোবা ইউনিয়নের সোহেল মিয়াসহ অন্তত ২০ জন নারী-পুরুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া (মজনু), সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ (খোকন), কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শিল্পী-সাহিত্যিকরা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক। তাঁদের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ভবিষ্যতেও তাঁর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত শিল্পী ও কবি আব্দুল মজিদ তালুকদারের শিল্প-সাহিত্যে অবদানের কথা স্মরণ করেন এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর এ উদ্যোগের প্রশংসা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি, উপদাখালি নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

এমপি হিলালীর ঐচ্ছিক তহবিলের অনুদান পেলেন অসুস্থ শিল্পী, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্তরা

Update Time : ০১:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬