
প্রকাশের সময় 22/11/2026
গোপালগঞ্জে সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ ২২ শে নভেম্বর রবিবার দুপুরে নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নেত্রকোনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি নেত্রকোনা ২ সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, গোপালগঞ্জের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।
এ সময় জেলা বিএনপি নেতা এস এম শফিকুল কাদের সুজা, সালাহউদ্দিন খান মিল্কি,নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হাসান রুবেল, যুবদল নেতা সৈয়দ আজহারুল ইসলাম কমল, মোঃ হাসনাত হাসান সৈকত, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার আহমেদ, তপন খান, শরিফুল আলম সবুজ আমানুর রহমান আমান, সারোয়ার আলম এলিন মোঃ দোলোয়ার হোসেন, ফরিদ আহমেদ, রাশেদুল ইসলাম জুয়েল সহ অন্যরা বক্তব্য দেন।
তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সন্ত্রাসী হামলার অগ্নিসংযোগের প্রতিবাদ জানান।
সমাবেশে নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নেত্রকোনা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে গোপালগঞ্জের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।
Reporter Name 













