Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশের সময় 19/09/2026

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নেত্রকোনায় তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় হোসেনপুরস্থ নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় জেলা প্রশাসন এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।
আনুষ্ঠানিক ভাবে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
এ সময় পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাব সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং বাস ষ্ট্যান্ড পরিবহন মালিক সমিতির সম্পাদক মুখলেছুর রহমান খান খসরুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কালে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে জন সাধারণের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও নিজ নিজ বাসা বাড়ি ও প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তিন মাস ব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সফল করতে জেলার সর্বস্তরের জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

Update Time : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬