Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত

প্রকাশের সময় 26/09/2026

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনীত হয়েছেন উদ্যোক্তা ও প্রকৌশলী মোঃ মেহেদী হাসান সোহেল।

বিশিষ্ট উদ্যোক্তা ও শিল্প-বাণিজ্য ক্যাটাগরিতে তাকে এ পদে মনোনয়ন দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মনোনয়ন দেওয়া হয়।
জানা যায়, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল নেত্রকোনার কৃতী সন্তান। পেশাগত জীবনে তিনি ‘ইনসাইট এন্ড এক্সটেরিয়র’, ‘ইনসাইট স্কেচ লিমিটেড’ ও ‘নেক্সাস সিস্টেমস লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় তিনি। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও কো-অর্ডিনেটর। এর আগে মেহেদী হাসান সোহেল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী কাঠামোর অন্যতম সিন্ডিকেটে শিল্প-বাণিজ্য ও উদ্যোক্তা ক্যাটাগরিতে তার মনোনয়নকে ঘিরে স্থানীয় শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, উদ্যোক্তা হিসেবে তার পেশাগত অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কার্যক্রমের উন্নয়নে অবদান রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত

Update Time : ১২:৪৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬