Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় আনন্দ বাজার মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৬:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৫১১ Time View

প্রকাশের সময় 11/10/2026

নেত্রকোনায় জাঁকজমকপূর্ণ আয়োজন, উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পর্দা উঠলো ‘আনন্দ বাজার (পশ্চিম নাগড়া) মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর।
শনিবার বিকাল ৪টায় আনন্দ বাজার মডেল মসজিদ সংলগ্ন মাঠে প্রবীন সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল এর সভাপতিত্বে সাংবাদিক আব্দুর রহমান এর সঞ্চালনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ ও জেলা প্রেসক্লাবের সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবুল।
টুর্নামেন্ট উপলক্ষ্যে মাঠে বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও ফুটবল প্রেমী দর্শক উপস্থিত হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমি ও শুকতারা সংঘ। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে উঠলেও নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। নির্ধারিত সময় শেষে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে।
ট্রাইবেকারে স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শুকতারা সংঘ ২-১ গোলে শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমিকে পরাজিত করে মাঠ ছাড়ে।
টুর্নামেন্টের আয়োজন ও সফল ভাবে পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করছেন আয়োজক কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিব উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্বোধনী ম্যাচটি দেখতে মাঠজুড়ে প্রচুর ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে। দর্শকদের মুহুর্মুহ করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ এলাকা এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

নেত্রকোনায় আনন্দ বাজার মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Update Time : ০৬:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬