Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার মদনে রাইফেলসহ  ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

প্রকাশের সময় 05/11/2024

নেত্রকোনা জেলার মদন উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে মদন
উপজেলার সদর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন জন হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (৪৫) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)।
মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন
ইমামুন নূর সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম মদন উপজেলার  সদর ইউনিয়নের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ টি রাইফেল এবং ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যাবসা ও মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
 আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুপুরে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে |
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

নেত্রকোনার মদনে রাইফেলসহ  ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

Update Time : ১১:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪