Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিশাল মিছিল

Screenshot

প্রকাশের সময় 28/11/2026

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও  দেশকে অস্থিতিশীল করায় প্রতিবাদে নেত্রকোনায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র নেতৃত্বে
বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে  নেত্রকোনা কোর্ট স্টেশন থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেরী বাজার মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এর আগে সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশনে জড়ো হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপি অন্যতম নেতা, ২০২১ সালে নেত্রকোনা পৌরসভার মেয়র পদে ধানের শীষের নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি তার  বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ২৪ এর ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছে। বিগত ১৬ বছরে তারা ক্ষমতায় থেকে ব্যাপক অনিয়ম, দূর্নীতি ও লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র ও দেশের ভেতর ঘাপটি মেরে থাকা দোষরদের দিয়ে বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি আওয়ামী সন্ত্রাস মোকাবেলায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি আবারও হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় কিংবা লালন পালন করছেন,  দলের দুর্দিনের নির্যাতিত, পরিক্ষীত, ত্যাগী নেতাকর্মীরা তাদের কোনদিন ক্ষমা করবে না।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতা ঠেকাতে সারারাত মাঠে এমপি আনোয়ারুল হক

আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিশাল মিছিল

Update Time : ০২:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬