Dhaka ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৪

  • রাজিব সরকার
  • Update Time : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮২ Time View

প্রকাশের সময় 27/11/2026

নেত্রকোণার পূর্বধলায় আগিয়া ইউনিয়ন পরিষদ থেকে তৈরি করা ওই জন্মনিবন্ধন ব্যবহার করে দুবাই যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করতে গিয়ে ধরা পড়েছেন কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) নামের এক রোহিঙ্গা নারী। এ ঘটনায় তাঁর বাবা ও স্থানীয় দুই ব্যক্তিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দার নামে কীভাবে বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন তৈরি হলো, কারা এর সঙ্গে জড়িত এবং কোন প্রক্রিয়ায় নিবন্ধনটি অনুমোদন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুবাই যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করতে যান কাউসার বিবি। তাঁর জমা দেওয়া তথ্য ও পরিচয় নিয়ে সন্দেহ হলে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয়। পরে ওই নারীকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বাবা রশিদউল্লাহ ওরফে মোহাম্মদ বদিউল আলম (৪০) এবং স্থানীয় দুই ব্যক্তি আব্দুল জলিল (৪২) ও আজিজুল হককে (৩০) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক কাউসার বিবি ও তাঁর বাবা রশিদউল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। আটক অন্য দুজন হলেন পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের আব্দুল জলিল এবং উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোণায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৪

নেত্রকোণায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৪

Update Time : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬