Dhaka ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পূর্বধলায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

প্রকাশের সময় 02/09/2025

নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নামা নারী (৩০) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজা বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী “মহারাজ” নামের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পূর্বধলা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায় নি। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারলেও বাস চালক ও তার সহকারী পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা

পূর্বধলায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

Update Time : ০৪:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫