Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযান, ৫৫০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশের সময় 15/10/2026

নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র রুজেল মিয়া(৩৫)।
নেত্রকোণা ডিবি পুলিশের (পূর্ব ) অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায়  ডিবি পুলিশের এস আই মোঃ আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি চৌকস টিম (১৪ অক্টোবর) বুধবার বিকাল ৪ টার দিকে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের লক্ষীগঞ্জ ইউনিয়নের তিয়শ্রী বাজারে সন্দেহ জনক একটি ভ্যান গাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫০০ পিস ইয়াবাসহ রুজেল মিয়াকে আটক করে।
ডিবি’র এস আই মোঃ আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে আটককৃত রুজেল মিয়ার বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়।বিজ্ঞ বিচারক আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযান, ৫৫০০ পিস ইয়াবাসহ আটক ১

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযান, ৫৫০০ পিস ইয়াবাসহ আটক ১

Update Time : ০২:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬