Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ আবিষ্কার, জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে দিনে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

Screenshot

প্রকাশের সময় 07/10/2026

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন গ্যাসকূপ ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপে’ সফলভাবে গ্যাসের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন (৭০ লাখ) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাপেক্স।

প্রকল্প সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত এই কূপটিতে গত ২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু হয়। আধুনিক ‘ডিরেকশনাল ওয়েল’ পদ্ধতিতে এবং ‘এমডব্লিউডি’ (Measurement While Drilling) প্রযুক্তিতে ভূগর্ভের ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়। পরবর্তীতে তথ্য বিশ্লেষণে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার গভীরতার মধ্যবর্তী অঞ্চলে গ্যাসের জোরালো উপস্থিতি চিহ্নিত করা যায়।
বর্তমানে কূপটিতে ডিএসটি (Drill Stem Test) অর্থাৎ গ্যাসের চাপ ও গুণগত মান পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে।

সুন্দলপুর-৪ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানান, গ্যাসের অবস্থান সম্পর্কে আমরা শতভাগ নিশ্চিত হয়েছি। আগামী ২-৩ দিনের মধ্যে ডিএসটি টেস্টের প্রাথমিক কাজ সম্পন্ন হলে কূপটির মোট গ্যাস মজুদের সঠিক পরিমাণ ও স্থায়ী প্রবাহ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।
এই আবিষ্কারকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসী ও স্থানীয় শিল্প মালিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। ডিএসটি পরীক্ষা সফলভাবে শেষ হলে খুব দ্রুতই কূপটিকে উৎপাদনে এনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করছে বাপেক্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ আবিষ্কার, জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে দিনে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ আবিষ্কার, জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে দিনে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

Update Time : ০৪:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬