
প্রকাশের সময় 11/10/2026
ভারত থেকে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে দূর্গাপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোহনগঞ্জ উপজেলার কুলপতাক, আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার, খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের শশীমোহন সরকারের ছেলে নিউটন সরকার ও দালাল দূর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের এনফন্ট নকরেকের ছেলে সিলভার সাংমা।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল বারী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত দুই মাস পূর্বে আটককৃতরা অবৈধভাবেই ভারতে গিয়েছিলো। আর দালাল সিলভার সাংমা গত ৬জুন মানপাচার মামলায় আটক হয়েছিলো। আটককৃতদের আইনী প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় পাঠানো হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
রাজিব সরকার 








