Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

প্রকাশের সময় 11/10/2026

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই কন্যা শিশু হলো- উলুকান্দা গ্রামের বেপারী বাড়ির আল মামুন মিয়ার মেয়ে জান্নাতুল (৮)এবং একই বাড়ির ফারুক মিয়ার মেয়ে মিহি(৭)। তারা দুজনেই স্থানীয় মারকাজুল উলুম উলুকান্দা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মৃতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে শিশু দুটি বাড়ির আঙিনাতে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি শুরু করে। খুঁজাখুজির এক পর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পাশের পুকুরের পানিতে জান্নাতুল ও মিহি লাশ ভাসতে দেখে তাদেরকে দ্রুত উদ্ধার করে দুপুর ২টা ১০ মিনিটের দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ অলক কান্তি তালুকদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই বাড়ির দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে উলুকান্দা গ্রামবাসী ও আত্মীয় স্বজনদের মাঝে  শোকের ছায়া নেমে এসেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

মোহনগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

Update Time : ০১:৪৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬