Dhaka ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সদর থানার ওসি আবুল খায়ের

প্রকাশের সময় 14/10/2026

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। সেপ্টেম্বর ২০২৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ স্বীকৃতি পেয়েছেন।

মাদকদ্রব্য উদ্ধার, মাটিতে পুঁতে রাখা নারীর লাশ উদ্ধার, চোরাকারবারি দমন, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
আজ দুপুরে নেত্রকোনা পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ তুলে দেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অর্জনের প্রতিক্রিয়ায় ওসি আবুল খায়ের বলেন, “এ অর্জন নেত্রকোনা সদর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার ফল। থানার প্রতিটি সদস্য নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন বলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণকে সেবা প্রদানে আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব। তিনি এ অর্জনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ স্বীকৃতি নেত্রকোনা সদর থানার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সদর থানার ওসি আবুল খায়ের

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সদর থানার ওসি আবুল খায়ের

Update Time : ০২:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬