Dhaka ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ২৪৫ Time View

প্রকাশের সময় 11/05/2025

নেত্রকোনা প্রতিনিধিঃ

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের কাটলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সোবায়েল আহমেদ খান নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকার বাসিন্দা এবং মৃত শফিকুর রহমান খানের ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোবায়েল আহমেদ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, বিগত সময়ে দায়ের করা এসব মামলায় তাকে রোববার (১১ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

বিশ্ববিদ্যালয়ের পাশে জমি দখলের অভিযোগ সাবেক কমিশনার বাশারের বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Update Time : ১০:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫